রোজদিন ডেস্ক : কসবা আইন কলেজের এক পড়ুয়াকে কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত কলেজের টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র ও তার দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে চার্জ গঠন করা হল আলিপুর আদালতে। ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণের ধারাতে চার্জ গঠন করা হয়। অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, জোর করে আটকে রাখা-সহ একাধিক অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। ২৭ জানুয়ারি থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে। ওই দিন প্রথমে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হবে। আরজি কর কাণ্ডের পর কসবার ঘটনা উত্তাল হয়েছিল রাজ্য। অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেও। নাম জড়িয়েছিল দলের এক বিধায়কেরও।

Be the first to comment