- আজই দু’দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
- চিত্রপরিচালক তপন সিনহার প্রয়াণদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। সেনাবাহিনীকে জানালেন আর্মি ডে-র শুভেচ্ছা ও অভিনন্দন
- আজ থেকে নন্দীগ্রামে শুরু হল সেবাশ্রয় শিবির। উদ্বোধনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- নবান্নের সামনে ধরনা নয়, বিজেপির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। বিকল্প জায়গার প্রস্তাব দিল আদালত।
- আইপ্যাকে কাণ্ডে ইডিকে বাজেয়াপ্ত করা তথ্য সংরক্ষণের আবেদন নিয়ে তৃণমূলের মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট।
- আইপ্যাক কর্তার বাড়ি ও অফিসে তল্লাশি নিয়ে ইডির মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে।
- গঙ্গাসাগরে আজ বৃহস্পতিবারও কড়া প্রশাসনিক নজরদারিতে চলছে মকর সংক্রান্তির পূণ্যস্নান।
- বৃহস্পতিবার গঙ্গাসাগরে মাঝনদিতে আটকে গেল যাত্রীবোঝাই বার্জ।
- ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল শুরু ২ মার্চ থেকে৷ বিজ্ঞপ্তি জারি।পর্ষদের।
- কসবা গণ ধর্ষণ কাণ্ডে চার্জ গঠন করল আলিপুর আদালত।
- থাইল্যান্ডে ফের ক্রেন ভেঙে পড়ে ২ জনের মর্মান্তিক মৃত্যু।
- বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-নিউটাউন সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা।

Be the first to comment