গঙ্গাসাগরে এই প্রথম তৃতীয় লিঙ্গের সাধুদের আখড়া

Spread the love

রোজদিন ডেস্ক : গঙ্গাসাগরে এবার নজর কেড়েছে তৃতীয় লিঙ্গের সাধুদের আখড়া। এবারই প্রথম তাঁরা এখানে আসেন বলে প্রকাশ। ভস্মাছাদিত দেহ, মাথায় জটা, শিব ভক্তির প্রতীক এই তৃতীয় লিঙ্গের সাধুদের নিয়ে উপস্থিত পুণ্যার্থীদের কৌতূহল ছিল
লক্ষ্যণীয়। তাঁদের অনেকেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন এই শৃঙ্খলাবদ্ধ তৃতীয় লিঙ্গের সন্ন্যাসীরা।
দীর্ঘদিন ধরে সন্ন্যাস জীবনে থাকলেও এবারই প্রথম তাঁরা সঙ্ঘবদ্ধভাবে গঙ্গাসাগরে এলেন। বারো জন মত সাধু জুনা আখড়ায় আসেন। সনাতন ধর্মের পতাকা বিশ্বের মানচিত্রে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন জুনা আখড়ার সব সন্নাসীরাই।
সনাতনিদের ওই দেশ থেকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁরা আবেদন জানান।
এবার কুম্ভমেলা না থাকায় তৃতীয় লিঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসীদের ভিড় উপছে পড়ে গঙ্গাসাগরে।
গতকাল মকর সংক্রান্তির স্নানের পর আজও মেলা প্রাঙ্গণ পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*