পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আগামীকাল শুক্রবার দু’দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। মাটিগাড়ায় করবেন মহাকাল মন্দিরের শিলান্যাস।
  2. শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
  3. চিত্রপরিচালক তপন সিনহার প্রয়াণদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। সেনাবাহিনীকে জানালেন আর্মি ডে-র শুভেচ্ছা ও অভিনন্দন
  4. আজ বৃহস্পতিবার থেকে নন্দীগ্রাম ব্লক ১ এবং ২-এ শুরু হল সেবাশ্রয় শিবির। প্রথম দিনই শিবির পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  5. শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি নানান বিষয়ে খোঁজ খবর নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
  6. আইপ্যাকে তল্লাশির মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি ইডির। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্টের।
  7. মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির মাঝে সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত জিনিস, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তা যাতে কোনওভাবে বিকৃত করা না হয়, সেটাও নিশ্চিত করতে হবে তদন্তকারীকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।
  8. গঙ্গাসাগরে আজ বৃহস্পতিবারও কড়া প্রশাসনিক নজরদারিতে চলছে মকর সংক্রান্তির পূণ্যস্নান।
  9. বৃহস্পতিবার গঙ্গাসাগরে মাঝ নদীতে আটকে গেল যাত্রীবোঝাই বার্জ। তুমুল চাঞ্চল্য।।
  10. থাইল্যান্ডে ফের ক্রেন ভেঙে পড়ে ২ জনের মর্মান্তিক মৃত্যু।
  11. বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-নিউটাউন সহ পাঁচ জায়গায় তল্লাশি সিবিআইয়ের।
  12. শুনানির নামে হেনস্তার প্রতিবাদে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে আগুন লাগিয়ে দিল বিক্ষোভ কারীরা
  13. কেরালায় সাই হোস্টেলে দুই নাবালিকা খেলোয়াড়ের দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য
  14. শীতের পথে বাধা নতুন ঝঞ্ঝা, রবিবারের পর থেকেই রাজ্যে চড়বে পারদ।
  15. আইপিএস প্রসূনকে ‘কুকথা’ মামলায় শুভেন্দুকে ভার্চুয়াল হাজিরার নির্দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*