প্রাক্তন পুলিশকর্তাকে নিয়ে মন্তব্যে উচ্চ আদালতে রক্ষাকবচ বিরোধী নেতার

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাক্তন পুলিশকর্তা প্রসূন ব্যানার্জিকে ডাকাত, লম্পট, চরিত্রহীন ইত্যাদি বিশেষণে অভিহিত করেছিলেন তিনি। এর বিরুদ্ধে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় এফআইআর করেন প্রসূন ব্যানার্জি। যা নিয়ে পুলিশ বিরোধী নেতার নামে এফআইআর করলে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। আজ বিচার পতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ করতে পারবে না। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজিরার জন্য পুলিশ ডাকতে পারে। এখন তদন্ত যেমন চলছে তা চলবে।
রাজনৈতিক সমাবেশে বিরোধী নেতার আক্রমণ নিয়ে প্রসূন ব্যানার্জি থানায় নালিশ জানানোর পর পুলিশের অতিসক্রিয়তার প্রতিবাদে উচ্চ আদালতে গেছিলেন শুভেন্দু অধিকারী। আইনজীবী তাঁর বিরুদ্ধে এফআইআর খারিজেরও আর্জি জানান। প্রাক্তন পুলিশকর্তা থানায় ওসি-র আসনে বসে প্রভাব খাটানোর অভিযোগও আনেন বিরোধী নেতা, তার ভিডিও আদালতে জমা দেন।
বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে তিনি।। আগামী ৬ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*