মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, ২৩ জানুয়ারি জেইই মেইন-এর পরীক্ষা নয়

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর পরীক্ষা পিছিয়ে দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ-র ঘোষণার পরেই শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর সঙ্গেই এবার পড়েছে সরস্বতী পুজো। ওইদিন নেতাজির জন্মদিন হওয়ায় এমনিতেই ছুটি থাকে। তাই রাজ্যের তরফে এনটিএর কাছে ওইদিনের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল। এদিন এনটিএ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ২৩ জানুয়ারি পরীক্ষার দিন বদল করা হয়েছে। তবে পরিবর্তিত সূচি জানানো হয়নি। এক্স হ্যান্ডলে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, এর আগে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছিল, যা নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো। শিক্ষার্থীরা ওই দিনটি শ্রদ্ধার সাথে উদযাপন করতে অভ্যস্ত। পরীক্ষা থাকায় তা আমাদের শিক্ষার্থীদের অসুবিধার মধ্যে ফেলেছিল এবং আমি দিনটি পরিবর্তনের দাবি জানাই। আমার হস্তক্ষেপের কারণে, জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা একটি বিকল্প পরীক্ষার তারিখ দেওয়ার ব্যবস্থা করেছে। যাতে তারা সেই দিন দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করার সুযোগ পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*