রোজদিন ডেস্ক : দলের নতুন তরুণ সভাপতি নিতিন নবীন তাঁর বস, তিনি দলের কর্মী মাত্র বলে আজ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের সদর দফতরে নতুন সর্বকনিষ্ঠ সভাপতির কার্যভার গ্রহণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
নতুন জাতীয় সভাপতির ঢালাও প্রশংসা করে তিনি বলেন, নিতিন নতুন সহস্রাব্দের প্রতিনিধি, যিনি দলের উত্তরাধিকার বহন করবেন।

নিতিন কে যখন যা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তা সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন।ছোট বেলায় যাঁরা রেডিওর খবর শুনতেন, এখন তাঁরাই কৃত্রিম মেধা ব্যবহারে স্বচ্ছন্দ। উনি এমন প্রজন্মের, যিনি দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তি উন্নয়ন দেখেছেন, তারুণ্যের শক্তি ও সাংগঠনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। দলের সব কর্মীর পক্ষেই যা খুবই কাজে লাগবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

আরও বলেন, বিজেপির প্রধান হিসাবে শুধু দলের কাজেই ওঁর দায়িত্ব সীমাবদ্ধ থাকবে না, এনডিএ-র সমন্বয়ও এর মধ্যে আছে। দলকে একটি পরিবার ও সংস্কৃতি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা নতুনদের সব সময় সুযোগ দেন। দলের প্রতি নিজের শ্রদ্ধা উজাড় করে তিনি বলেন, বিজেপি একটি ঐতিহ্য।
পরে তিনি নতুন তরুণ সভাপতিকে লাড্ডু খাইয়েও দেন।

Be the first to comment