কানাডা দখলের হুমকি দিয়ে কার্টুন প্রকাশ ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক : গ্রিনল্যান্ডের পর এবার কানাডা দখল করার হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আজ দাভোসে অর্থনৈতিক সম্মেলনের আগে তিনি একটি কার্টুন প্রকাশ করেন, যা নিয়ে বিস্মিত বিভিন্ন মহল। এই কার্টুনে ইংল্যান্ড, ফ্রান্স,ইতালি ইত্যাদি “বন্ধু” দেশের প্রধানদের সঙ্গে “রাজকীয়” ভঙ্গিতে কথা বলছেন ট্রাম্প। দেওয়ালে একটি মানচিত্র, সেখানে কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা আঁকা।
তাঁর বন্ধু দেশগুলি গ্রিনল্যান্ড নিয়ে তাঁর প্রস্তাবে সায় না দেওয়ায় রুষ্ট ট্রাম্প ফ্রান্সের মদ সহ বিভিন্ন দেশে বাড়তি শুল্ক আরোপ করছেন।
গাজা নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিস এ যোগ দিতে চায় না ফ্রান্স। এতেও চটেছেন মার্কিন রাষ্ট্র পতি। সমাজমাধ্যমে তিনি ফ্রান্সের রাষ্ট্র পতি ম্যাক্রোঁর তাঁকে দেওয়া বার্তাও পোস্ট করে দিয়েছেন। এতেও বিস্মিত বিভিন্ন দেশ।
মার্কিন রাষ্ট্রপতির একের পর এক বার্তায় বিশ্ব জুড়ে ই উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এতে তৃতীয় বিশ্ব যুদ্ধের অশনি সংকেত দেখছেন। যদিও প্রকাশ্যে কেউ এই নিয়ে কিছু বলছেন না। বিশ্বের এই পরিস্থিতি তে সব দেশই শান্তি, সুস্থিতি চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*