- ২৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে তৃণমূলের জনসভা, প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
- ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বেলডাঙা থেকে গ্রেফতার আরও পাঁচ, ধৃতের সংখ্যা বেড়ে হল ৩৬।
- অচলাবস্থা কাটিয়ে রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে কাজ শুরু করলেন সৌরভ কান্তি মন্ডল। তিনি ছিলেন জায়েন্ট বিডিও।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল যাবে সিইও দফতরে, সময় চেয়ে মেইল পাঠালো তৃণমূল কংগ্রেস।
- বকেয়া নিয়েই বচসা থেকেই খুন, বেহালার পর্ণশ্রীর ফ্ল্যাটে বৃদ্ধাকে খুনে স্বীকারোক্তি ধৃত আয়ার।
- আগাম জামিন নয়, ২৩ জানুয়ারির মধ্যেই রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে বিডিও প্রশান্ত বর্মণকে, জানাল সুপ্রিম কোর্ট।
- নিপা সতর্কতা, চিড়িয়াখানায় রক্ত পরীক্ষা করা হচ্ছে বাঁদর, শিম্পাঞ্জির
- ইসলামের অবমাননা করার অভিযোগে বাংলাদেশে বহিষ্কৃত দুই অধ্যাপক, বন্ধ করা হল বিশ্ববিদ্যালয়।
- বয়স ৪৫, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন নিতিন নবীন।
- মঙ্গলবার ভোরে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণের জেলায় তাপমাত্রা আরও বাড়বে।
- শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ শামি।
- সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেহালা কলেজের দু’পক্ষের বচসা, হাতাহাতি।
- ভাঙড়ে আইএসএফের দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মারাত্মক জখম তৃণমূল কর্মী।
- একই বুথে ৪৫০ জনকে হিয়ারিং নোটিশ, শীতলকুচিতে বিএলও-র বাড়ি ঘেরাও।

Be the first to comment