- জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর ইস্যুতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নবম বাজেট নিয়ে চূড়ান্ত সমালোচনা বিরোধীদের। বিশেষত, কৃষক সমাজ, আদিবাসী সমাজ, অর্থনতিক ভাবে অনগ্রসর শ্রেণির মানুষের জন্য এই বাজেটে সুনির্দিষ্ট করে কিছু আশার আলো দেখাতে পারেনি এই বাজেট।
- শুনানির লাইনে দাঁড়িয়ে ফের অসুস্থ হয়ে মৃত্যু। হুগলির রিষড়া এলাকার ঘটনা। শুনানির নোটিস পেয়ে শনিবার লাইনে দাঁড়িয়েছিলেন রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ সিরাউদ্দিন।
- পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং। শনিবার ভোর রাতে তাঁর জুহুর বাড়ির সামনে চার-পাঁচ রাউন্ড গুলি চলে।
- পাটনার বিহতা থানা এলাকায় কোইলওয়ার ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচ জনের। পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে বালি বোঝাই দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রিবাহী অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী মারা যান। গুরুতর জখম হন তিন যাত্রী।
- SIR-এর শুনানিতে ডাক পেয়ে শুনানিকেন্দ্রে হাজির হলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। শুনানির জন্য রবিবার মল্লিকপুর গার্লস হাইস্কুলে উপস্থিত হন মেহতাব হোসেন।
- বাসের ধাক্কায় মৃত এক বাইক আরোহী। মৃত আরোহীর নাম মীর অপু (৩৫)। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে পুরষা এলাকায়।
- ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল দশটি দোকান ও দু’টি ঠেলা গাড়ি। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বোগড়াচটি এলাকায়।
- সুপার ৩০০ টাইটেল জিতলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় দেবিকা সিং। রবিবার থাইল্যান্ড মাস্টার্সে মালয়েশিয়ার খেলোয়াড় গোহ জিন ওয়েইকে হারিয়ে এই খেতাব জিতলেন দেবিকা।
- অনূর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। পাকিস্তানকে ৫৮ রানে পরাজিত করেছে ভারত। সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান।

Be the first to comment