কেন্দ্রীয় বাজেটকে একযোগে তোপ বিরোধী নেতাদের

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকারের বাজেটকে একযোগে তোপ দাগলেন জাতীয় স্তরের বিরোধী দল ও তাদের নেতারা।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, অধীর চৌধুরী প্রমুখ নেতারা পৃথকভাবে বাজেটের বিরুদ্ধে সরব হন।
মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক চ্যালেঞ্জগুলির একটি সমাধান ও এই বাজেটে নেই। প্রধানমন্ত্রীর সংস্কার এক্সপ্রেস কে কটাক্ষ করে তিনি বলেন, যে কোন জায়গায় এই সংস্কার বন্ধ হয়ে যেতে পারে। সংখ্যা লঘু, প্রান্তিক মানুষদের বৈষম্য ব্রিটিশ আমল কেও ছাপিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন,গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেই তহবিল কমানো হয়েছে।
প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, রুটি রুজির ব্যবস্থা কোথায়? শুধু একটা ট্রেন দিয়ে তো সমস্যার সমাধান হয় না!! উৎপাদন ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, মানুষের কাছে খরচ করার মত টাকা কোথায়?
বামপন্থীরা এই বাজেটকে জনবিরোধী, যুক্তরাষ্ট্র বিরোধী বলে তোপ দেগেছে। সিপিআইএমের বিশিষ্ট নেতা নীলোৎপল বসু,অমরা রাম একে কর্পোরেটদের সুযোগ দেওয়ার বাজেট বলেন। আমজনতার জন্য এই বাজেটে কিছুই নেই বলে মন্তব্য করেন। চরম বৈষম্য, ও বেকারি রোধ করার মত সমস্যা নিরসনে কেন্দ্র ব্যর্থ।
ভোটমুখি তামিলনাড়ুর জন্য ও বাজেটে কিছু নেই বলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন হতাশা ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*