শীর্ষ আদালতে আজ শুনানি সোনম ওয়াংচুকের

Spread the love

রোজদিন ডেস্ক : চার মাসের বেশি সময় ধরে তিনি কারাবন্দি। লাদাখের বিখ্যাত পরিবেশবিদ, সমাজসেবী সোনম ওয়াংচুকের মামলার আজ শীর্ষ আদালতে শুনানি হবে। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। তাঁর বক্তব্য, সোনম ওয়াংচুক কখনও দেশবিরোধী কাজ করেননি, কেন তাঁর বিরুদ্ধে এনএসএ আইন প্রয়োগ করা হচ্ছে সেই নিয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। দুই বিচারপতি অরবিন্দ কুমার ও বিচার পতি প্রশান্ত বি ভারলের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*