সারের ভর্তুকি ছাঁটাই, ৩ ফেব্রুয়ারি বাজেটের প্রতিলিপি পোড়ানোর ডাক

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় বাজেটে সারের ভর্তুকি ছাঁটাই, কৃষক দের কোন কথা না থাকার অভিযোগে আগামী ৩ ফেব্রুয়ারি বাজেটের প্রতিলিপি পোড়ানোর ডাক দিল সারা ভারত কৃষক সভা। সংগঠনের সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন ও সভাপতি অশোক ধাওলে রবিবার ক্ষোভ ব্যক্ত করে বলেন, এই বাজেট কৃষি জীবি বিরোধী। খেতমজুর ইউনিয়নের সভাপতি এ বিজয়রাঘবন ও সাধারণ সম্পাদক বি ভেঙ্কট ও ২ ফেব্রুয়ারি ভিবি জিরামজি বাতিল করে সাবেক মনরেগা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন। কৃষক সভার অভিযোগ, বাজেটে কৃষকদের নিয়ে কোন কথা নেই। কৃষকদের ঋণ মকুবের কোন কথা নেই। অথচ সারের ভর্তুকি ১৫ হাজার ৬৭৯ কোটি টাকা কমানো হয়েছে। এই সবের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি তাঁরা দেশব্যাপী বাজেটের প্রতিলিপি পোড়ানোর ডাক দিয়েছেন। মনরেগার বদলে আনা নয়া প্রকল্পে ৪০% খরচ রাজ্যকেই বহন করতে হবে। বাজেটে পশুপালন ও ডেয়ারি ক্ষেত্রে যে বরাদ্দ বেড়েছে তাও বেসরকারি ক্ষেত্র ও বিদেশি বিনিয়োগের সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে।
গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে সংসদীয় কমিটি দিন ও মজুরি দুইই বাড়ানোর সুপারিশ করলেও স্বৈরাচারী সরকার তা মানেনি বলে তাঁরা অভিযোগ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*