রোজদিন ডেস্ক : সংসদে তাঁকে বলতে দেওয়া হয়নি, বিজেপি ভয় পেয়েছে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন। আজ সংসদে প্রাক্তন সেনা প্রধান এম এম নারাভানেরর একটি লেখা থেকে তিনি পড়তে চাইলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রমুখ বাধা দেন।আপত্তি জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। যা নিয়ে তপ্ত হয় সংদদের অভ্যন্তর।
পরে প্রচার মাধ্যমের প্রশ্নে রাহুল গান্ধী বলেন, তিনি প্রাক্তন সেনা প্রধানের লেখা পড়তে চেয়েছিলেন, সেখানে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর কথা আছে, কিন্ত তাঁকে তা পড়তে দেওয়া হয় নি। ওরা (বিজেপি) ভয় পেয়েছে মন্তব্য করে রাহুল গান্ধী বলেন, যদি এই বই প্রকাশিত হয়, ওদের সব ফাঁস হয়ে যাবে!! ছাপ্পান্ন ইঞ্চির (পড়ুন প্রধানমন্ত্রী!) তখন কি হবে বলে তিনি কটাক্ষ করেন।

Be the first to comment