- কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বারাণসী-পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। তিন ঘণ্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি থেকে বারাণসীতে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে বাণিজ্য চুক্তি হওয়ায় ভারতের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তারপরই তেজি হল শেয়ার মার্কেট।
- মঙ্গলবার সকালে ফের রাজ্যে সক্রিয় ইডি। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি-সহ ৯ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
- দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা। তাদের প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, কত দূর বিস্তৃত- তা জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।
- বারুইপুর পোস্ট অফিস থেকে গ্রেপ্তার হলো আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য। ধৃতের নাম মিনাতুল্লাহ নেগাবন, বাড়ি ঢোলাহাট থানার উত্তারাবাদ এলাকায়। পোস্ট মারফত পাচারের আগেই শাড়ির ভাঁজে লুকানো বিপুল পরিমাণ পাখির পালক-সহ তাঁকে হাতেনাতে ধরে ফেলা হয়।
- পুরোনো বিবাদের জেড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। তার জেরেই ফের উত্তপ্ত হলো সিউড়ি-২ ব্লক। ঘটনাস্থল দমদমা পঞ্চায়েতের বাঁশরা গ্রাম । দুই পক্ষের মোট ৭ জন আহত হয়েছে ।
- আগামী সপ্তাহ থেকেই রাজ্যে শীতের বিদায় পর্ব শুরু। পারদের সামান্য উত্থান-পতনের মধ্য দিয়েই রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
- বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে শনিবার মধ্যরাতে গুলি চলার ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটারও।
- রবিবার সন্ধেয় গোলপার্কের কাছে পঞ্চাননতলা এলাকায় অশান্তির ঘটনায় ধৃত আরও ৪। তবে এখনও অধরা কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু।
- এক মূক ও বধির যুবককে পিটিয়ে, গায়ে গরম জল ঢেলে খুনের অভিযোগ। মৃতের নাম আশিক মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে।

Be the first to comment