রোজদিন ডেস্ক : রাজ্যের বিদ্যালয়গুলিতে গত মাস জুড়েই নানা অনুষ্ঠান গেছে। এই ছাড়া সরস্বতী পুজো, পিকনিক, প্রীতিভোজ ইত্যাদিতে প্রায় মাসভরই অনুষ্ঠান ছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বহু শিক্ষককে তুলে নেওয়া হয়েছে। দীর্ঘ এসআইআর পর্ব চলায় শিক্ষক সমস্যা ছিলই।সব মিলিয়ে রাজ্যের সরকারি, সরকার পোষিত বিদ্যালয়গুলিতে পঠন-পাঠনের সমস্যা হচ্ছে বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী উদ্বেগ ব্যক্ত করেন। তিনি সব বিদ্যালয়ের শুন্য পদ পুরণ, পড়ুয়া অনুপাতে শিক্ষক নিয়োগ ইত্যাদি নিয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার আর্জি জানান।

Be the first to comment