হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠক, দাঁড়ি টানার পক্ষে দল!

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনে টিএমসি বিধায়ক তথা নয়া জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একান্ত বৈঠক ভাল চোখে দেখেনি তাঁর দল। বুধবার দলের সম্পাদকমন্ডলীর বৈঠকে তাঁকে এই বার্তা দেওয়া হয়। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ,  দল চায়, হুমায়ুনের সঙ্গে বৈঠকে দাঁড়ি টানুন তিনি। গত বুধবার নিউ টাউনের দামি হোটেলে একাধিক দল ঘুরে আসা, টিএমসি বিধায়ক, বাবরি মসজিদ স্থাপনের উদ্যোক্তা হুমায়ুন কবীরের সঙ্গে একান্তে বৈঠক করেন সিপিএম রাজ্য সম্পাদক, দলের ওজনদার নেতা মহম্মদ সেলিম। এই খবর ছড়িয়ে পড়তে দলের অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই নিয়ে বিরূপ মন্তব্যও করেন। কার্যত দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি।।
এমন কি এই সব নিয়ে দলের তরুণ মহলও বিভাজিত হয়ে যায়। সেলিম নিজের পক্ষে সাফাই দিতে কসুর না করলেও দল এতে সায় দেয়নি বলে প্রকাশ। আপাতত এতে ইতি টানতে হচ্ছে তাঁকে।
বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠক। বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা গেছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*