নেহরু, ইন্দিরা-সহ কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেস-সহ বিরোধীদের তুমুল বিক্ষোভে আজও লোকসভায় বক্তব্য রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দফায় দফায় মুলতবি হওয়ার পর বিকেল পাঁচটায় লোকসভা বসার পর আগামী কাল সকাল ১১টা অবধি তা মুলতবি হয়ে যায়। ওই একই সময় রাজ্যসভায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তাঁকে দেখে উপস্থিত বিরোধী সদস্যরা তুমুল হৈচৈ শুরু করেন। এবং কয়েক মিনিটের মধ্যে একযোগে সভা কক্ষ ত্যাগ করেন। এরপর দীর্ঘ দেড় ঘন্টা বক্তব্য রাখেন তিনি। বিরোধীহীন সভাকক্ষে কংগ্রেস, টিএমসি-সহ বিরোধীদের তীব্র আক্রমণ করেন। নিজের সরকারের ঢালাও প্রশংসায় মুখর হন।
গতকাল কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টুকে পরিহাস করে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ” বিশ্বাসঘাতক বন্ধু ” সম্বোধন করে হাত মেলাতে গেছিলেন। যদিও সাড়া পাননি, আজ রাজ্যসভায় সেই প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং এর প্রসঙ্গ তুলে বলেন, শহিদের পৌত্রকে অপমান করেছেন বিরোধী নেতা। ওঁরা শিখদের ঘৃণা করেন বলে তোপ দাগেন।।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ ও তোলেন তিনি।

বলেন, নেহরুজির আমলে দেশের জনসংখ্যা ৩৫ কোটি ছিল, তাঁর কন্যা ইন্দিরা গান্ধীর আমলে তা বেড়ে পঞ্চাশ কোটি হয়, যা তাঁরা সমস্যা মনে করতেন। এখন ১৪০ কোটি জনসংখ্যাকে নিয়ে তিনি চলছেন, তাঁদের পরিবার মনে করেন।
নিজের সরকারের ঢালাও প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ সংস্কার এক্সপ্রেসে চড়েছে। ভারত বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে চলে যাচ্ছে। কংগ্রেসের ভুল ঠিক করতেই তাঁদের অনেক সময় চলে গেছে। নীতিতে পরিবর্তন এসেছে। ভারত এখন বিশ্বের সঙ্গে লড়াই করতে পারে।
কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে ক্রমেই সুর চড়ান প্রধানমন্ত্রী। দাবি করেন, তাঁরা কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিয়েছেন বলেও কংগ্রেসের রাগ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*