রাজ্য সরকারকে তোপ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে নির্বাচন কমিশনের পাশে কেন্দ্রকেও আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ রাজ্যসভায় দাঁড়িয়ে তাঁর নেতৃত্বাধীন রাজ্য সরকারকে আক্রমণ করে ফের নির্মমতার সরকার বলে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। টিএমসি সাংসদদের নিশানা করে বললেন, তাঁদের দিকে নজর না দিয়ে ওঁরা আগে নিজেদের দিকে নজর দিন। টিএমসি-র আমলে রাজ্য যতটা খারাপ হওয়ার ঠিক ততটাই খারাপ হয়েছে। উন্নত দেশগুলিও যেখানে অনুপ্রবেশকারীদের বার করে দিচ্ছে, এখানে তাদের সাহায্য করা হচ্ছে। যাঁরা এই সব করেন, মানুষ তাঁদের ক্ষমা করবে বা বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। এই রাজ্যে নারীদের কোন নিরাপত্তা নেই বলে জানান।
উল্লেখ্য, রাজ্যে প্রাক নির্বাচনী প্রচারে এসেও এই সব বলে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন তিনি।
আজ ফের রাজ্য সভায় তারই প্রতিধ্বনি করেন তিনি।
বিরোধী শূন্য রাজ্যসভায় তিনি এই সব বলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*