রোজদিন ডেস্ক : আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার, এই দিনেই গোটা দেশকে কাঁদিয়ে সুর, তাল, ছন্দের জগত থেকে চিরবিদায় নেন সঙ্গীতের কিংবদন্তি ভারতরত্ন, নাইটেঙ্গল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুবাষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন,
“মৃত্যুবার্ষিকীতে আজ আমরা নাইটেঙ্গল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকরকে স্মরণ করছি।
তাঁর কণ্ঠস্বর গোটা দেশের হৃদস্পন্দন হয়ে রয়ে গিয়েছে।”
এছাড়াও এদিন বিশিষ্ট বাঙালি গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগেরও প্রয়াণ দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment