ঋত্বিক ঘটকের নামে মেট্রো স্টেশন৷ প্রয়াণ দিবসে স্মরণ করে কিংবদন্তিকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার, বাংলা তথা ভারতের কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র
জগতে ঋত্বিকের অবদানের কথা স্মরণ করিয়ে রাজ্য সরকার তাঁর সম্মানে কী কী কাজ করেছে তাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডলে পোস্টে।তিনি লেখেন,
“বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।
তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর কালজয়ী সিনেমাগুলি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, তাঁর ওপর আলাদা একটি প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল।
আমাদের ব্যবস্থাপনায় কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও তাঁকে সম্মান জানিয়ে তাঁর নামে করা হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*