মাধ্যমিকের উত্তরপত্রে কেন নাম, দায়ের জনস্বার্থ মামলা

Spread the love

রোজদিন ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম-পরিচয় গোপন রাখতে হবে। এই সংক্রান্ত একটি মামলায় এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ, ৩ সপ্তাহের মধ্যে রাজ্যকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। মামলাকারীর বক্তব্য, পরীক্ষার খাতায় নাম-পরিচয় উল্লেখ থাকাই উচিত নয়। এটা হলে মূল্যায়নের সময় পক্ষপাতিত্বের সম্ভাবনা থেকে যায়। তা রুখতে উত্তরপত্রে পরিচয় গোপন রাখতে হবে। এই নিয়ে রাজ্যের বক্তব্য, কখনওই এই ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেনি। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, বিগত ৭ দশক ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়স্তরে এই ভাবেই পরীক্ষা নেওয়া হচ্ছে। কখনও কোনও পরীক্ষার্থী এই জাতীয় অভিযোগ করেনি। এই বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরের কি বক্তব্য, ৩ সপ্তাহের মধ্যে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*