মেঘালয়ে কয়লাখনি দুর্ঘটনা, মালিককে গ্রেফতারের কড়া নির্দেশ উচ্চ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : মেঘালয়ের অবৈধ কয়লা খনি দুর্ঘটনায় মালিককে গ্রেফতারের কড়া নির্দেশ দিল ওই রাজ্যের উচ্চ আদালত। আজ দুই বিচারপতি এইচ এস থাংখিউ ও ডব্লিউ দিয়েংদোর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ জারি করেন। অবৈধ খনিগুলিতে খননের কাজ বন্ধ রাখার নির্দেশ সত্বেও আবার সেই কাজ হওয়ায় উদ্বিগ্ন তাঁরা। চলতি বছরের জানুয়ারি মাসেও এই ধরনের দুর্ঘটনা হয়। এর জন্য প্রশাসনিক গাফিলতিকে দায়ী করে অবিলম্বে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তাঁরা।
উল্লেখ্য গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতির গুরুত্বর প্রেক্ষিতে আদালত আগামী ৯ ফেব্রুয়ারি পুর্ব জয়ন্তিয়া পাহাড়ের ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*