প্রধানমন্ত্রী কখনও ভাল ছিলেন না, হতেও পারবেন না : তোপ জয়রাম রমেশের

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নিজেকে যতই মহান প্রতিপন্ন করার চেষ্টা করুন, উনি ভাল মানুষ না, কখনও হতেও পারবেন না বলে কংগ্রসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মন্তব্য করেছেন।
গতকাল বিরোধীহীন রাজ্যসভায় প্রধানমন্ত্রী যেভাবে কংগ্রেস সহ বিরোধী দের আক্রমণ করেছেন, আজ তার তীব্র নিন্দা করেন জয়রাম রমেশ। প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন, ওয়াশিংটনে ওঁর “ভাল বন্ধু “( ট্রাম্প) এখনও বলছেন অপারেশন সিঁদুর উনিই থামিয়েছেন, অথচ এই নিয়ে প্রধানমন্ত্রী এখনও নীরব।
গতকাল রাজ্যসভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ফের বুঝিয়ে দিলেন, তিনি কত মিথ্যা বলেন, কত বিদ্বেষ, বিষ তাঁর মনে! উনি নিজের পোষা ঘৃণায় নিজেই বন্দি বলে মন্তব্য করেন জয়রাম রমেশ।
২০২০ সালে গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার নৃশংস হত্যাকান্ডেও প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*