ঘরছাড়াদের ফেরানোই অগ্রাধিকার : মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ঘরছাড়াদের ঘরে ফেরানো তাঁর সরকারের প্রথম কাজ বলে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং জানিয়েছেন। ভয়ংকর গোষ্ঠী হিংসায় বাস্তুচ্যুত হয়ে বহু মানুষ এখনও আশ্রয় শিবিরে আছেন। তাঁদের বাড়ি ফেরানোকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এই বিষয়ে খুব শীঘ্রই একটি পরিকল্পনা নেওয়া হবে। পাহাড় ও উপত্যকা উভয় ক্ষেত্রের ঘরছাড়াদের নিয়ে তাঁর সরকার যে উদ্বিগ্ন তার ইঙ্গিত মেলে।
উল্লেখ্য, মেইতি ও কুকিদের মাত্রাছাড়া হিংসাত্মক সংঘর্ষে অগ্নিগর্ভ মণিপুরে দীর্ঘ দিন রাষ্ট্রপতির শাসন জারি থাকার পর সদ্য নতুন সরকার গঠিত হয়েছে। এখন শান্তি ফেরানোই তাঁদের মূল লক্ষ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*