পাকিস্তানের ইসলামাবাদে মসজিদের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩১, আহত ১৭০-র বেশি

Spread the love

রোজদিন ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে আজ এক ভয়ংকর আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন ৩১ জন। আহত ১৭০ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এর নেপথ্যে তেহরিক-এ তালিবান পাকিস্তান থাকতে পারে বলে নিরাপত্তা বাহিনীর অনুমান। সূত্রের খবর, সাপ্তাহিক প্রার্থনার দিন জঙ্গিদের একজন মসজিদের ভিতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। এতে সে আত্মঘাতী বোমা ফাটায়। প্রবল বিস্ফোরণে এলাকা কেঁপে উঠে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিস্ফোরণের জেরে ছিন্ন ভিন্ন হয়ে প্রাণ হারান বহু মানুষ। পুলিশ, উদ্ধারকারীরা দ্রুত অকুস্থলে গিয়ে উদ্ধার কাজ করছেন। পাক সেনা এলাকা ঘিরে রেখেছেন। জঙ্গি মসজিদে প্রবেশ করলে হতাহতের সংখ্যা আরও বেশি হোত বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*