রোজদিন ডেস্ক : ভারত নেপাল সীমান্তে বরযাত্রীদের বাস খাদে পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন ১৩ জন, আহত ৩৪। বৃহস্পতিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনা হয় ভারত নেপাল সীমান্তে উত্তরাখন্ডের পিথোরাগড়ের ঝুলাঘাটে। সূত্রের খবর, একটি বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার সময় বরযাত্রী বোঝাই বাসটি গভীর খাদে পড়ে যায়। অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। বাস চালককে পুলিশ হেফাজতে নিয়েছে।

Be the first to comment