হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা হচ্ছে ৬৬টি, শনিবার বিল পেশ বিধানসভায়

Spread the love

রোজদিন ডেস্ক : হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। নতুন প্রশাসনিক পরিকাঠামোর আওতায় পুরসভার সঙ্গে আরও ১৬টি ওয়ার্ড যুক্ত করার প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। এই মর্মে হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ করা হবে শনিবার চলতি অধিবেশনের শেষদিনে। বর্তমানে হাওড়া পুরসভায় মোট ৫০টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬। সংশোধনী বিলের উপর শনিবার বিধানসভায় আলোচনা হওয়ার কথা। প্রশাসনিক সূত্রে খবর, জনসংখ্যা বৃদ্ধি ও পরিষেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ওয়ার্ড যুক্ত হলে নাগরিক পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*