রোজদিন ডেস্ক : আপ শাসিত পঞ্জাবে আজ দলেরই নেতা লাকি ওবেরয় (৩৮) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন। সকালে মডেল টাউন এলাকায় একটি গুরুদ্বারের কাছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে উধাও হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, লাকি ওবেরয় তাঁর গাড়িতে গুরুদ্বারে যান। সেখানে প্রণাম করে চলে যাওয়ার সময় দু-চাকার যানে এসে দুষ্কৃতিরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে উধাও হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
রাজ্যের বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া তরুণ নেতার মর্মান্তিক হত্যায় স্তম্ভিত। সমাজ মাধ্যমে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় তা এই ঘটনা দেখিয়ে দিয়েছে। আপ নেতা যদি এই ভাবে দিনের আলোয় খুন হন, তবে সাধারণ মানুষের কি আশা আছে? পঞ্জাব এখন আতঙ্কিত, দুষ্কৃতিদের হিংসায় জর্জরিত, প্রশাসন পক্ষাঘাতগ্রস্ত, আপ সরকার শুধু সাফাই দিতে ব্যস্ত।
এই নিয়ে মুখ্যমন্ত্রী ভগবত মান কি উত্তর দেবেন? তিনি জানতে চান।

Be the first to comment