রোজদিন ডেস্ক : বিহারের নালন্দায় দিগম্বর জৈন ধর্মশালায় বেঙ্গালুরু থেকে আসা চার পর্যটকের দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, দুই মহিলা-সহ চার জন গত ৩১ জানুয়ারি ধর্মশালায় ঘর বুক করেন। তাঁরা নেপাল ঘুরে রাজগীরে আসেন। এরপর তাঁদের নালন্দায় পাওয়া পুরী যাওয়ার কথা ছিল।
সূত্রের খবর, দুদিন আগেও স্থানীয় মানুষ তাঁদের বাজারে ঘুরতে দেখেছেন। কাছাকাছি থাকা বাসিন্দারা ঘর থেকে কটু গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। কিভাবে এক সঙ্গে চার জনের মৃত্যু হল, পুলিশ তা তদন্ত করছে।

Be the first to comment