এবার মুর্শিদাবাদ, আরও একটি বিশ্ববিদ্যালয় পাচ্ছে রাজ্য, আজ বিধানসভায় আসছে বিল

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির যুক্ত হতে চলেছে আরও একটি নাম, “হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়”। সব ঠিকঠাক চললে খুব শিগগিরই আত্মপ্রকাশ করবে মুর্শিদাবাদের এই বিশ্ববিদ্যালয়। এর জন্য আজ শনিবারই বিল পেশ হতে চলেছে বিধানসভায়। বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় আরও একটি বিশ্ববিদ্যালয় গঠনের পথে এগোচ্ছে রাজ্য। ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক উৎকর্ষ কেন্দ্র’ গঠনের জন্য বিল আনা হচ্ছে বিধানসভায়। সূত্রের খবর, এই বিল পাস হলে মুর্শিদাবাদ জেলায় রাজ্য সরকারের সহায়তায় নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। জেলার ঐতিহাসিক ঐতিহ্য ও উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, বলেই দাবি প্রশাসনের। একই সঙ্গে আর একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিলও আনা হচ্ছে বিধানসভায়। ‘মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২৬’-এর মাধ্যমে বর্তমান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, বহরমপুর’ করার প্রস্তাব রাখা হয়েছে। জেলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*