এসআইআরে যুক্ত কর্মী, অফিসারদের সাম্মানিক দ্রুত মেটানোর আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরের কাজে যুক্ত কর্মী, অফিসারদের সাম্মানিক দ্রুত মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। চিঠিতে এসআইআরের কাজে জড়িত, ইআরও, এইআরও, বিএলও, বিএলও সুপারভাইজারদের বকেয়া সাম্মানিক যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যসচিব অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই পদাধিকারীদের সাম্মানিক নির্ধারণ সংক্রান্ত আগের নির্দেশিকা অনুযায়ী দ্রুত সেই অর্থ মেটাতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বকেয়া সাম্মানিক অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং এ ক্ষেত্রে আর কোনও বিলম্ব করা যাবে না। এই বিষয়ে রাজ্যে কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-কেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এর আগেও রাজ্যকে এই আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এবার ওই একই কারণে ফের চিঠি দিয়ে চাপ বাড়াল কমিশন, এমনই মনে করছে প্রশাসনিকমহল। এখন রাজ্য কবে এই বকেয়া মেটায় সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*