বিধানসভায় সরকার – বিরোধীদের বাদ বিতন্ডা

Spread the love

রোজদিন ডেস্ক : সরকার ও বিরোধী পক্ষের তুমুল বাদ বিতন্ডায় শুক্রবার বিধানসভা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বনাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পারস্পরিক কথা কাটাকাটি নিয়ে সভার পরিস্থিতি উত্তপ্ত হয়।
আবার বিজেপির অগ্নিমিত্রা পালের একটি মন্তব্য ঘিরে উত্তাল হয় সভাকক্ষ।।পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রমুখ তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। অগ্নিমিত্রা পালকে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে।
শুভেন্দু অধিকারী বনাম উদয়ন গুহর পারস্পরিক বাদ বিতন্ডা শুক্রবার চরমে ওঠে। শুভেন্দু তাঁকে গুন্ডা বলেন। পালটা উদয়ন বিরোধী নেতাকে বিঁধে বলেন, তিনি শিশির বাবুর ছেলে!! মোদি কে বাবা বলেন কেন! এতে চটে গিয়ে শুভেন্দু বলেন, উদয়ন নিজের বাবাকেও চোর বলেছিলেন!!
অন্যদিকে অগ্নিমিত্রা পালের সংখ্যালঘুদের নিয়ে মন্তব্যেও সভা উত্তাল হয়।
পরে অধ্যক্ষ বিমান ব্যানার্জি সভায় সদস্যদের সংযত আচরণ, বক্তব্য রাখার ওপর গুরুত্ব দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*