রোজদিন ডেস্ক : পশ্চিম দিল্লির কাছে জল পর্ষদের খুঁড়ে রাখা ১৫ ফুট গভীর গর্তে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। কমল ধ্যানি বৃহস্পতিবার রাতে অফিসের কাজ সেরে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে এই গর্তে পড়ে যান। তার কিছু আগেই তিনি বাড়িতে ফোনে জানান, মিনিট পনেরোর মধ্যে পৌঁছে যাবেন। দীর্ঘক্ষণ তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার তাঁর অফিস, পুলিশের কাছে হন্যে হয়ে খোঁজ করেন।
কিন্তু কোন খোঁজ পাননি। শেষে পুলিশ জানায় তিনি গর্তে পড়ে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনা দিল্লির পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সম্ভবত তিনি অন্ধকারে ঠাহর করতে না পেরে গভীর ওই গর্তে পড়ে যান। এই ঘটনা সম্প্রতি দিল্লির কাছে গাড়ি সহ জলাশয়ে পড়ে গিয়ে এক যুবকের অপমৃত্যুর কথা মনে করে দিয়েছে। সেখানে ওই যুবক সাহায্যর জন্য আকুল আর্তনাদ করেও বাঁচতে পারেননি। এই ক্ষেত্রে কেউ সম্ভবত জানতেই পারেনি কিছু। মর্মান্তিক এই ঘটনায় মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Be the first to comment