রাজ্যে এক দিনে নির্বাচন!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এবার একদিনে নির্বাচন পর্ব সম্পন্ন করার পক্ষে রাজ্য নির্বাচন দফতর। এই মর্মে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাতেও রাজী আছে বলে সূত্রের খবর। তবে সব কিছু নির্ভর করবে কমিশনের সিদ্ধান্তের ওপর।
গত কয়েক বছর ধরে রাজ্যে বহুদিন ধরে ভোট গ্রহণ পর্ব চলে। এতে সংশ্লিষ্ট সব মহল, সাধারণ মানুষের ওপরও বিরূপ প্রভাব পড়ে। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে এই দীর্ঘভোট পর্বের ইতি চায় রাজ্য নির্বাচন দফতরও। রাজ্যে একদিনেই ভোট গ্রহণ সম্ভব বলে তারা মনে করে।
সূত্রে র খবর, এবার প্রায় একই সঙ্গে এই রাজ্য-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলত নিরাপত্তার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়াও সমস্যা। এই প্রেক্ষিতে রাজ্যে একদিনে ভোট পর্ব সমাপনের ভাবনা চলছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*