- আমেরিকা এবং ভারতের মধ্যে হতে চলা ‘অন্তর্বর্তী’ বাণিজ্য চুক্তির জন্য শনিবার সকালে একটি যৌথ বিবৃতি প্রকাশ করল হোয়াইট হাউস। একইসঙ্গে ওয়াশিংটন জানাল, দুই দেশই পারস্পরিকভাবে উপকারী এই বাণিজ্য চুক্তির একটি কাঠামো প্রস্তুত করে ফেলেছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও একটি যৌথ বিবৃতি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।
- লোকসভায় মালা রায় প্রশ্ন করেন, ২০২৫ সালের ১ অগস্ট থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে পশ্চিমবঙ্গে কতদিন কাজ হয়েছে? একইসঙ্গে তাঁর প্রশ্ন, গত ৬ মাসে একশো দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারকে কত টাকা দেওয়া হয়েছে? আর যদি টাকা দেওয়া না হয়, তার কারণ কী?
- তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তিনি জানান, ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের নির্দেশ রাজ্য সরকার না মানায় এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।
- বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। একইসঙ্গে বাজেট নিয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অব কন্ডাক্টের কারণে এগুলি কোনওভাবেই কার্যকর হবে না।
- উত্তর কলকাতা, মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনা। শুনানির সময়সীমা আরও বাড়ানোর জন্য আবেদন জানালেন নির্বাচনী আধিকারিকরা। জাতীয় নির্বাচন কমিশনকে সেই বিষয়ে অবগত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
- মুম্বইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএমে গড়ে তোলা হবে ক্যান্সার হাব। সেই মতো হাসপাতালের মূল চত্বরের ঠিক উল্টো দিকে তৈরি হয়েছে অত্যাধুনিক দশ তলা ক্যান্সার হাব। এপ্রিল থেকেই সেখানে আংশিক পরিষেবা চালু হচ্ছে।
- অনুমোদিত সেই ৭২ পদে রয়েছেন মোটে ৪৩ জন! বিচারপতির সংখ্যায় এই প্রবল ঘাটতিতে কার্যত হাঁসফাঁস দশা কলকাতা হাইকোর্টের। এই অবস্থায় শূন্যপদে দ্রুত বিচারপতি নিয়োগের জন্যে সুপ্রিম কোর্টে দরবার করতে চলেছে কলকাতা হাইকোর্ট।
- মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২৫। শুক্রবার পুলিশ আরও ৭টি দেহ উদ্ধার করেছে। পুলিশের ডিরেক্টর জেনারেল আই নোনরাং জানিয়েছেন, ১২ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।
- শুক্রবারও ফের উত্তাল হয়েছে মণিপুরের একাধিক জায়গা। তিন বিধায়ক নবগঠিত সরকারে যোগ দেওয়ায় উত্তাল হয়েছে মণিপুর। শুক্রবার উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন, এবং অন্য দুই বিধায়ক এল এম খাউতে এবং এন সানাতের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেঝান কুকি জনজাতির একাংশ।
- উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ছয় বাসযাত্রী। শনিবার ভোর তিনটে নাগাদ ৮৮ নম্বর মাইল ফলকের কাছে দুর্ঘটনা ঘটে।

Be the first to comment