আজই শেষ বিধানসভার বাজেট অধিবেশন, আসছে দুটি বিল

Spread the love

রোজদিন ডেস্ক :  আজ শনিবার শেষ হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এদিন বিধানসভায় দুটি বিল আনতে চলেছে সরকার পক্ষ। একটি হল হাওড়া পুরসভা পুনর্গঠন সংক্রান্ত বিল। বর্তমান হাওড়া পুরসভার সঙ্গে আরও ১৬টি ওয়ার্ড যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে ওই বিলে। এই মর্মে হাওড়া পুর আইন সংশোধনী বিল পেশ করা হবে শনিবার চলতি অধিবেশনের শেষদিনে। বর্তমানে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড রয়েছে। নতুন বিল আইনে পরিণত হলে ওয়ার্ড সংখ্যা বেড়ে হবে ৬৬। এছাড়া থাকছে মুর্শিদাবাদে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় গঠনের বিল। এবার মুর্শিদাবাদ জেলা আরও একটি বিশ্ববিদ্যালয় পাচ্ছে।আগামীকাল শনিবার বিধানসভায় আসছে সেই বিল। তার নাম হবে “হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়”। এই বিল পাস হলে মুর্শিদাবাদ জেলায় রাজ্য সরকারের সহায়তায় নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*