আরো ১২

Spread the love
  1. বাংলা তথা ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
  2. মেঘালয়ে খনি দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু নিয়ে বিজেপি জোট সরকারকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  3. আজ শনিবারই শেষ হচ্ছে রাজ্য বিধানসভার চলতি বাজেট অধিবেশন।
  4. হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে হচ্ছে ৬৬, আজই বিল পেশ বিধানসভায়।
  5. নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছে মুর্শিদাবাদ। নাম হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়, আজ বিল বিধানসভায়।
  6. রাজ্যে এসআইআর শুনানি শেষ হচ্ছে আজ। এখনও বাকি ২২ লক্ষের শুনানি।
  7. বাকি আছে শুনানি, কয়েকটি জেলায় বাড়তে পারে শুনানি পর্বের মেয়াদ।
  8. নির্ধারিত ১৪ ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে নাকি পিছিয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? এখনও স্পষ্ট নয়।
  9. ইআরও, এইআরও, বিএলওদের বকেয়া সাম্মানিক অবিলম্বে মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের।
  10. পাক্কা ১৩ দিন পর ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল শহর কলকাতার তাপমাত্রা। চলবে আরও কয়েকদিন। সোমবার থেকে পরিবর্তন।
  11. একদিনেই করা সম্ভব রাজ্য বিধানসভার ভোট। জানাতে চলেছে সিইও দফতর। চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের হাতেই।
  12. অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পকে ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*