দিঘাগামী বাস দুর্ঘটনা, নিহত ১ আহত ১৫

Spread the love

রোজদিন ডেস্ক : দিঘাগামী বাসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। আহত ১৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে মেদিনীপুর থেকে দিঘা যাওয়ার পথে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বাসটি খড়্গপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসের একটি টায়ার ফেটে বিপত্তি দেখা দেয়। এর ফলে এক মহিলা প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। পুলিশ-সহ উদ্ধারকারী দল যাত্রীদের বার করে হাসপাতালে নিয়ে যায়। এর ফলে এলাকায় যানজট দেখা দেয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে তোলা হচ্ছে বলে জানা গেছে।

 

ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*