শেষ হয়নি সিলেবাস, পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

Spread the love

রোজদিন ডেস্ক : হয়নি ক্লাশ। ফলে শেষ করা যায়নি সিলেবাস। একমাস পিছিয়ে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের থিওরি পরীক্ষা। সিলেবাস শেষ না হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। ২৩ ফেব্রুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উপাচার্য আশুতোষ ঘোষ জানান, ২৫ মার্চ হবে এই পরীক্ষা। প্রায় ১৫০টি কলেজের লক্ষাধিক পড়ুয়া এই পরীক্ষা দেবে। তবে এই বদল শুধু থিওরি পরীক্ষার জন্য। থার্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা নির্ধারিত ৬ মার্চই হবে। ৩১ জানুয়ারির পরিবর্তে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফর্মপূরণের সময়সীমা ১০ ফেব্রুয়ারি হয়েছে। ইন্টারন্যাল পরীক্ষার শেষদিন ১৩ ফেব্রুয়ারি। প্রথম সেমিস্টারের ইন্টারন্যাল পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চের মধ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*