বিজেপি আসলে বন্ধ করবে লক্ষ্মীর ভাণ্ডার, সতর্ক করলেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর

Spread the love

রোজদিন ডেস্ক : সদ্য রাজ্য বাজেটে ৫০০ টাকা করে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এতে বেজায় খুশি রাজ্যের মহিলারা। এরই মধ্যে উত্তর ২৪ পরহনার কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলররা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সরব হয়েছেন। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা এক অনুষ্ঠানে দাবি করেন, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলে আসলে মিথ্যে কথা বলছে। ওরা ক্ষমতায় আসলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। তাই বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই তিনি জনগণকে আহ্বান জানান। এছাড়া স্থানীয় বিধায়ক মদন মিত্র ঘোষণা করেছেন যে, কামারহাটির প্রতিটি পার্টি অফিসে লক্ষ্মীর ভাণ্ডার সহায়তা কেন্দ্র খোলা হবে। এই প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ার পর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আরও উপকৃত হচ্ছেন বলে মত তৃণমূলের। কাউন্সিলররা মূলত দাবি করছেন যে তৃণমূলের শাসনেই মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যা অন্য কোনও সরকার নিশ্চিত করবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*