রাশিয়ার ভারতীয় সহ মেডিকেল পড়ুয়াদের আক্রমণ নাবালকের, আঁকলো স্বস্তিকা!! আতঙ্ক

Spread the love

রোজদিন ডেস্ক : রাশিয়ার উফায় এক মেডিকেল কলেজের হোস্টেলে ছুরি নিয়ে আক্রমণ চালালো এক নাবালক। চার ভারতীয় পড়ুয়া-সহ একাধিক জন এই আক্রমণে আহত হয়েছেন। আহতদের রক্ত দিয়ে পনের বছরের এই হামলাকারী দেওয়ালে স্বস্তিকা চিহ্ন আঁকে বলে জানা গেছে। হিটলারের কুখ্যাত এই চিহ্ন নয়া নাজিবাদের ইঙ্গিত দিচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। আচমকা এই হামলায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে। হামলাকারী কিশোরকে ধরতে গিয়ে পুলিশ কর্মীরাও আহত হন বলে প্রকাশ। রীতিমত বল প্রয়োগ করে তাকে আটক করে পুলিশ৷ চার ভারতীয় পড়ুয়া-সহ আহতদের চিকিৎসা চলছে।

সূত্রের খবর, এই কিশোর নিষিদ্ধ নিও নাজি সংগঠনের সঙ্গে যুক্ত৷ সে হলোকাস্টের পক্ষে ধ্বনি দেয় বলেও জানা গেছে। উফায় এক মেডিকেল কলেজের পড়ুয়াদের হোস্টেলে ছুরি নিয়ে সে একের পর একজনের ওপর হানলা চালায়। দুই পুলিশ কর্মীও আহত হন৷ আক্রমণকারী কিশোর নিজেকেও ক্ষতবিক্ষত করে বলে প্রকাশ, পুলিশ এর তদন্ত করছে।
ভারতীয় দূতাবাস এই ঘটনায় উদ্বিগ্ন। আহত ভারতীয় পড়ুয়াদের সহায়তায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*