তৃণমূল হারলেই বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! ভাঙড়ে জনতাকে সতর্ক করলেন শওকত মোল্লা

Spread the love

রোজদিন ডেস্ক : সদ্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-এ মাসিক ৫০০ টাকা করে বাড়িয়েছে সরকার। এরপরই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহিলারা। এই আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্ক তৈরি করলেন তৃণমূলেরই বিধায়ক শওকত মোল্লা।

রবিনার ভাঙড়ের প্রাণগঞ্জে এক সভা থেকে শওকত মোল্লা হুঁশিয়ারির সুরে বলেন, যে আসনে তৃণমূল হারবে, সেখানে সরকারি পরিষেবাই বন্ধ করে দেওয়া হবে। মঞ্চ থেকে শওকত দাবি করেন, ভাঙড়ের যে তিনটি অঞ্চলে তৃণমূল আইএসএফের কাছে হেরেছে সেই চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট ১, সেখানে নাকি সরকারি টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যালেঞ্জ ছুঁড়ে শওকত বলেন, বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। দেখব কত বড় বাপের ব্যাটা। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তাঁর সমালোচনা করবে, চলবে না। সিএমআরও-র তালিকায় যেসব আইএসএফ কর্মীর নাম রয়েছে, তারা যেন কোনও সরকারি সুবিধা না পায়-দলীয় কর্মীদের তা দেখে নেওয়ার নির্দেশ দেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার-সহ নানা সরকারি পরিষেবাও বন্ধ করে দেওয়া হবে বিরোধীদের এলাকায়। শওকতের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*