ভুয়ো ভোটারে ভরে গিয়েছে খোদ মোদির কেন্দ্র বারাণসীর ভোটার তালিকা, ফাঁস করলেন বিজেপিরই মন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ভুয়ো ভোটারে ভরে গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী। আর তা ফাঁস করলেন সে রাজ্যেরই এক বিজেপির মন্ত্রী। যিনি আবার বারাণসী লোকসভার একটি কেন্দ্রেরও বিধায়ক। এই তথ্য প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল প্রশ্ন তুলেছেন, এমন এসআইআরের তাহলে আর প্রয়োজনই বা কী? এই ঘটনায় চরম অস্বস্তিতে বিজেপি। ঘটনা হল, উত্তরপ্রদেশে এখন এসআইআর চলছে। এই পরিস্থিতিতে বারাণসীতে অন্তত ৯ হাজার ২০০ জন এমন ভোটারের সন্ধান মিলেছে যাঁদের নাম চার বা পাঁচ জায়গায় নথিভুক্ত রয়েছে। এমনই তথ্য সামনে এনেছেন রবীন্দ্র। একেবারে যাচাই করেই ৯২০০ জনের নাম বেছে নেওয়া হয়েছে বলেও তাঁর মত। সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করে তিনি বলেন, একজনের নাম শুধুমাত্র এক জায়গার ভোটার তালিকায় থাকা উচিত। যদি একাধিক জায়গায় একই ব্যক্তির নাম থাকে, তবে এসআইআর করে কী লাভ হচ্ছে? এই তথ্য দিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছেও অভিযোগ জানিয়েছেন রবীন্দ্র। তাঁর প্রশ্ন, যদি ভুয়ো ভোটার ধরাই না যায়, একজন ভোটারের নাম যদি একাধিক বুথে থাকে তাহলে এসআইআর করে কী লাভ? জেলা নির্বাচনী আধিকারিকের কাছে গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*