ভালোবাসা, সত্য, অহিংসা : রাহুল গান্ধির ত্রিমত

Spread the love

রোজদিন ডেস্ক : জীবনে নমনীয় হওয়ার ওপর গুরুত্ব দিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। এখনকার তরুণ প্রজন্মের চিন্তা, নিরাপত্তার অভাব বোধ করা ইত্যাদি নিয়ে ইউএই থেকে আসা এক ঝাঁক তরুণ তরুণীর সঙ্গে আলাপচারিতায় খোলামেলা বিরোধী নেতাকে পাওয়া গেল। যিনি ভালোবাসা, অহিংসা, সত্যকে জীবনের মূল সুর মনে করেন। তাঁর কথায়, সব সময় এক রৈখিকভাবে চলা নয়, নমনীয় হতে হয়। রাখতে হয় অধ্যবসায়। জীবনে সাফল্য, অসাফল্য থাকে, তা নিয়ে চিন্তা না করে নিজের যা সত্য মনে হয় তাই করাই ভাল। আর দরকার সবাইকে ভালোবাসা, স্নেহ করা, এতেই সাফল্য আসে বলে তিনি মনে করেন।


উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর মূল সুরই ছিল, ঘৃণা নয়, ভালোবাসার দোকান খুলতে চান তিনি। ইউএই থেকে আসা তরুন প্রজন্মকেও হাসিমুখে এই বার্তাই দিলেন তিনি। যা শুনে আপ্লুত, মুগ্ধ তাঁরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*