- আজ এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাও উঠবে শীর্ষ আদালতে।
- জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় এক অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরে ফেলে বিএসএফ। ধৃত ব্যক্তি পাকিস্তানি নাগরিক।
- সোমবার সকালে দক্ষিণ দিল্লির তিনটি স্কুল-সহ রাজধানীর বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছে। খবর পেয়েছে সেখানে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড।
- পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ঝাড়খণ্ডের বোকারো পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু করল রেল।
- মনিরামপুরে ৮১ বছরের বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করার কথা জানালেন বিধায়ক পার্থ ভৌমিক।
- ল্যাম্বরঘিনির ধাক্কায় গুরুতর আহত কমপক্ষে ছয়। কানপুরের ভিআইপি রোড এলাকায় দুর্ঘটনা।
- রবিবার উখরুল জেলায় সংঘর্ষের পর মণিপুরের পার্বত্য জেলাগুলির কিছু অংশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যায় লিটান গ্রামে দুটি উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। চলে পাথর ছোড়াছুড়ি।
- ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী মুজনাই নদীর উপর অবস্থিত বঙ্কিম সেতুর উপর দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার পারাপার করার সময় সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার জেরে সেতুটির মাঝামাঝি অংশ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে।
- সম্প্রতি বকেয়া মেটানোর দাবিতে বাংলাদেশের বিদ্যুৎ বোর্ডকে চিঠি পাঠিয়েছে আদানি গোষ্ঠী। বকেয়া শোধ না হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
- মৃদু ভূমিকম্প বাংলাদেশে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পোস্ট অনুসারে, সোমবার ভোর ৪টে ৫০ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৩।

Be the first to comment