দিল্লি থেকে এখনও আসেনি অনুমোদন, তবু সময়সীমা পেরিয়ে চলছে এসআইআর শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এসআইআর শুনানির সময়সীমা। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। কিন্তু অন্তত ২০-২২ কেন্দ্রে শুনানি শেষ করা যায়নি। সংখ্যার হিসেবে তা প্রায় ২০-২২ লক্ষ। এরমধ্যেই রাজ্যের সিইও দফতর শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে দিল্লিতে কমিশনের সদর দফতরে চিঠি দেয়। কিন্তু ৯ তারিখ সোমবার সকাল পর্যন্ত তার কোনও উত্তর আসেনি। কিন্তু তারপরেও ৮ তারিখ রবিবার বেশ কিছু জায়গায় শুনানি হল। মানুষও এলেন, কিন্তু কীভাবে এটা চলছে, কেউ জানে না। মেয়াদ ফুরোলেও রাজ্যে শুনানি অব্যাহত রয়েছে। অনুমোদন মেলার আগেই মেটিয়াবুরুজ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে শুনানি চলতে দেখা গিয়েছে। রাজ্যের সিইও দফতর সময়সীমা আরও সাতদিন বাড়ানোর জন্য দিল্লির কাছে আবেদন জানালেও এখনও মেলেনি সবুজ সংকেত। এরমধ্যে অনেকের কাছেই বিএলওদের দেওয়া নোটিশ গিয়েছে। যেখানে ৮ ফেব্রুয়ারি তারিখ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*