ভারী যানের দাপট! আলিপুরদুয়ারে ভাঙলো মুজনাই এর সেতু

Spread the love

রোজদিন ডেস্ক : গ্রামীণ রাস্তায় ভারী ডাম্পার, লরি চলাচল নিষিদ্ধ হলেও এর দাপটে আলিপুরদুয়ারে মুজনাই নদীর সেতু ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। রবিবার এই সেতু ভাঙার ফলে দেওগাঁও – জটেশ্বর এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক হাজার মানুষ প্রবল অসুবিধায় পড়েছেন। বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থী, রোগীদের অসুবিধা চরমে ওঠে। সূত্রের খবর, এই দুই এলাকার সংযোগকারী সেতুর ওপর দিয়ে বালি বোঝাই একটি ডাম্পার যাওয়ার সময় ভেঙে নদীতে পড়ে। চালক অল্পের জন্য রক্ষা পান। খবর পেয়ে ফালাকাটা থেকে দ্রুত পুলিশ যায়। চলে উদ্ধার কাজও। কিন্তু সেতু ভাঙার ফলে দেওগাঁও ও জটেশ্বরের মানুষরা প্রচন্ড অসুবিধায় পড়েছেন।
কিভাবে নিষেধাজ্ঞা সত্বেও এই সব ভারী যানবাহন চলাচল করে তা নিয়ে চাপানউতর চলেছে।
গত ৩০ জানুয়ারি একইভাবে কোচবিহারের বারোমাশিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে যাওয়ার সময় সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে। চালক, খালাসি কোন ক্রমে প্রাণে বাঁচেন।
প্রশাসন, পুলিশের নজরদারি, ঔদাসীন্যই এই সবের জন্য দায়ী বলে স্থানীয় দের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*