অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের শাস্তি চাই, দাবিতে অর্জুন সিংয়ের নেতৃত্বে বারাকপুরে পথ অবরোধ

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের মারের চোটে হার্ট ফেল করে মৃত্যু হয়েছে ৮১ বছরের বৃদ্ধের। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ব্যারাকপুর। ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় ওই কাউন্সিলরকে সাসপেন্ড করে তৃণমূল। পরে ওই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। সোমবার বেলার দিকে এবার তাঁর ফাঁসির দাবিতে অবরোধ করা হল বারাকপুরে বিটি রোড। চিড়িয়ামোড় অবরোধ করেছেন বিজেপির সমর্থকরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বি টি রোড। চিড়িয়ামোড়ে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন বিজেপি নেতা অর্জুন সিং, শীলভদ্র দত্ত-সহ অন্যরা।
রবিবার তুলসী অধিকারী নামে এক ৮১ বছরের বৃদ্ধের মৃত্যুতে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁকে লাথি মারার অভিযোগ ওঠেছে। ঘটনার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যান সাংসদ পার্থ ভৌমিক। তিনি জানান, তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে রবীনকে। ওই কাউন্সিলরের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি করেছেন অর্জুন সিং। ফাঁসির দাবি জানিয়ে চলছে স্লোগান। এদিনই ব্যারাকপুর আদালতে তোলার কথা রবীন ভট্টাচার্যকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*