দশে দশ

Spread the love
  1. ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হল স্ক্রুটিনির জন্য।অর্থাৎ এসআইআর-এর সময়সীমা বাড়ানো হল রাজ্যে।
  2. সোমবার রাজ্যের ডিজিপিকে শো–কজ় করল দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ২৫ ফেব্রুয়ারি৷ তার আগে এই সব অশান্তিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্টে ব্যক্তিগত ভাবে হলফনামা দিতে হবে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডেকে৷
  3. আজ সুপ্রিম কোর্টে রয়েছে I-PAC সংক্রান্ত মামলার শুনানি। ইডি-র পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়।
  4. ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারভানের অপ্রকাশিত আত্মজীবনী ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ ডিজিটাল কপি বা pdf ফাইল। আর সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। সোমবার পুলিশের স্পেশাল সেল এই বিষয়ে একটি FIR দায়ের করেছে। এই pdf ফাইল ফাঁসের নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজতে বর্তমানে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
  5. বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের ও বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আমতা গগন মোড়ে।
  6. কয়লা পাচার মামলায় ব্যবসায়ী চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ-কে গ্রেপ্তার করল ইডি। তদন্তে অসহযোগিতার জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
  7. আরও দু’দিন শীতের আমেজ বজায় থাকবে। সকাল ও রাতে শীতের অনুভূতি থাকলেও দিনে শীত কার্যত উধাও থাকবে।
  8. জেলের মধ্যেই এক দুষ্কৃতীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ফরিদাবাদে। ২০২৫ সালের মার্চ মাসে রামমন্দিরে হামলার ছক কষার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে তার যোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
  9. পৈতৃক সম্পত্তি নিয়ে অশান্তির জেরে এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁর বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওডিশার কঙ্কদহড়া এলাকার কামপুলেই গ্রামে।
  10. পূর্ব প্রশান্ত মহাসাগরে দু’টি ভেসেলে করে মাদক পাচার করা হচ্ছিল বলে সন্দেহ। দুই ভেসেলে করে হানা দেয় সেনা। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং এক জন গুরুতর আহত হয়েছে বলে খবর সেনা সূত্রে। একটি এক্স পোস্টে এই হামলার কথা জানিয়েছে আমেরিকার সেনাবাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*